দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শরীয়তপুরের কীর্তিনাশা নদী থেকে নিখোঁজের এক দিন পর সাজ্জাদ হোসেন (১৭) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২০ মে) বিকেলে পৌরসভার রাজগঞ্জ এলাকায় নদীতে ভাসমান অবস্থায় স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে ৯৯৯-এ খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহত সাজ্জাদ সদর উপজেলার তুলাসার ইউনিয়নের বাইশরশি গ্রামের সাবিনা আক্তারের ছেলে। তিনি জন্মগতভাবে মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং বাবার মৃত্যুর পর থেকে মামার বাড়িতে বসবাস করতেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, অস্বাভাবিক আচরণের কারণে তাকে অনেক সময় পরিবারের পক্ষ থেকে শিকল দিয়ে বেঁধে রাখা হতো। সুযোগ পেলেই তিনি বাড়ি থেকে বের হয়ে যেতেন এবং পরে খোঁজাখুঁজির মাধ্যমে তাকে ফিরিয়ে আনা হতো।
মঙ্গলবার (১৯ মে) সকাল থেকে সাজ্জাদ নিখোঁজ ছিলেন। সারাদিন খোঁজাখুঁজির পরও সন্ধান না পেয়ে বুধবার সকালে তার মামা শাকিল পালং মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পরে বুধবার বিকেলে রাজগঞ্জ এলাকায় কীর্তিনাশা নদীতে মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা ৯৯৯-এ খবর দেন। খবর পেয়ে পালং মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পালং মডেল থানার ওসি শাহ আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নদীর পাড়ে গিয়ে অসাবধানতাবশত তিনি পানিতে পড়ে যান। পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।
জে আই